এমটিসি গ্লোবাল-আইসিটি অ্যাওয়ার্ড পেলেন ড্যাফোডিলের সবুর খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো. সবুর খান ‘এমটিসি গ্লোবাল আউটস্ট্যান্ডিং করপোরেট অ্যাওয়ার্ড-আইসিটি ২০১৬’ পেয়েছেন। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ অবদান এবং আইসিটি ও শিক্ষা খাতে নেতৃত্ব ও অঙ্গীকার বাস্তবায়নের জন্য ভারতের এমটিসি গ্লোবাল তাঁকে এই সম্মাননা দিয়েছে। এমটিসি গ্লোবাল ব্যবস্থাপনা শিক্ষকদের একটি কনসোর্টিয়াম, যা বিশ্বের ৩৫ দেশে বিস্তৃত। টিসিএসের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আদানী গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমান্ডার (অব.) ভূষণ দেওয়ান এবং এমটিসি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভোলানাথ দত্ত যৌথভাবে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিক গ্লোবাল কনভেনশনে মো. সবুর খানের হাতে এই সম্মাননা তুলে দেন। বিজ্ঞপ্তি।