প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয় ‘ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব সিঙ্গাপুর (এমডিআইএস)’-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। সম্প্রতি এমডিআইএস ক্যাম্পাসে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত এবং এমডিআইএস সেক্রেটারি জেনারেল আর দেবেন্দ্র চুক্তিপত্রে সই করেন। সমঝোতা চুক্তি অনুযায়ী যৌথ শিক্ষা কার্যক্রমের আওতায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য সিঙ্গাপুরে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন এবং সিঙ্গাপুর থেকে অভিজ্ঞ শিক্ষক নিয়ে আসতে পারবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিজ্ঞপ্তি