এমপ্লয়ার্স ফেডারেশনের নতুন সভাপতি হলেন ফজলুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. ফজলুল হক ২০১১-১৩ সাল মেয়াদে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।ফজলুল হক প্লাম্মি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ নিট পোশাক মালিক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি।একই মেয়াদে বিইএফের সহসভাপতি নির্বাচিত হয়েছেন নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশফাক উর রহমান।বিইএফের দুই বছর মেয়াদি নবনির্বাচিত কার্যকরী পর্ষদের অন্য সদস্যরা হলেন: এসিআই ফর্মুলেশন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম আনিস উদ দৌলা, বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রূপালী চৌধুরী, এ কে খান অ্যান্ড কোম্পানির এমডি সালাহউদ্দিন কাশেম খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) চেয়ারম্যান গোলাম মাইনউদ্দিন, অ্যাপেক্স এডেলকি ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, রহিমআফরোজ ব্যাটারিজের পরিচালক নিয়াজ রহিম, পূবালী জুট মিলসের এমডি কামরান টি রহমান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের (বাংলাদেশ) এমডি রাজীব প্রসাদ সাহা, দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, সিডকো অ্যাপারেলসের পরিচালক সাদাফ সাজ সিদ্দিকি, বাংলাদেশীয় চা সংসদের ভাইস চেয়ারম্যান এম শাহ আলম, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির পরিচালক নাহিদ হাসান, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নাজমুল হক, উইমেন এন্ট্রাপ্রেনিউয়ারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের পরিচালক আয়েশা কবির, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ শামস-উজ জোহা এবং বিকেএমইএর সহসভাপতি (অর্থ) এ এইচ আসলাম সানি। বিজ্ঞপ্তি।