এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লটারি
এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লটারির ড্র সম্প্রতি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ফান্ডটির স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ, সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা মো. রিফাতুর রহমান জোয়ার্দার। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড, স্যাটকম আইটি লিমিটেডের (পোস্ট-ইস্যু ম্যানেজার) উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড লটারি পরিচালনা করে বুয়েট। লটারির সার্বিক তত্ত্বাবধানে ছিল ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির আইপিওর জন্য বরাদ্দকৃত ৫০ কোটি টাকার বিপরীতে ৫৬ কোটি টাকার বেশি আবেদন জমা পড়ে, যা ১০০ শতাংশেরও বেশি।এই ফান্ডের মোট আয়তন ১০০ কোটি টাকা। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা। বিজ্ঞপ্তি।