এমবিএসএলের ব্যবসায়িক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা। বিশেষ অতিথি ছিলেন এমবিএসএলের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ মো. জাকি হাসান। কোম্পানির চিফ অপারেটিং অফিসার ফাহমিদা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। দেশব্যাপী মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের সাতটি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নেন। বিজ্ঞপ্তি