এমসেন্টারেক্স সলিউশনে মূল্যছাড় ঘোষণা করেছে গ্রামীণফোন
গ্রামীণফোন তার এমসেন্টারেক্স সলিউশনের মাসিক প্যাকেজের ফির ওপর ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করেছে, যা আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যেসব গ্রাহক এমসেন্টারেক্সের সেবাটি চালু করবেন, তাঁরা ছয় মাসের জন্য ৫০ শতাংশ মূল্যছাড় পাবেন।
গ্রামীণফোন গত বছর এমসেন্টারেক্স সলিউশন নিয়ে আসে। এটি ব্যবসায়িক খাতের জন্য একটি সুবিধাজনক সমাধান। এই খাতের পেশাদারেরা বাইরে অবস্থান করেও এটির মাধ্যমে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে তাঁদের অফিসের সঙ্গে কানেকটেড বা সংযোগে থাকতে পারবেন।
এমসেন্টারেক্সের মাধ্যমে গ্রামীণফোন একধরনের সম্মিলিত ভয়েস কমিউনিকেশনের সমাধান দিচ্ছে। এটি মূলত গতানুগতিক পিএবিএক্স সিস্টেমকে সম্পূর্ণরূপে মোবাইলে নিয়ে এসেছে। এমসেন্টারেক্সে যাঁদের মোবাইল নম্বর দেওয়া থাকবে তাঁরা যেখানেই থাকবেন পিএবিএক্সে সুবিধা উপভোগ করতে পারবেন।
এমসেন্টারেক্সের জন্য বছর শেষে কোনো মেনটেইন্যান্স বা রক্ষণাবেক্ষণ খরচ নেই।
এ ক্ষেত্রে বাইরে যোগাযোগের জন্য কেবল একটি নম্বরই যথেষ্ট। গ্রাহক, স্টেকহোল্ডার সেই নম্বরে ফোন দিলে একটি ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স (আইডিআর) শুনতে পারবে। এরপর শর্টকোড ডায়াল করে প্রয়োজনীয় ব্যক্তিকে সরাসরি ফোন করা কিংবা আইডিআরের সাহায্য নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখা যাবে। এ ছাড়াও সমাধানটিতে কল ট্রান্সফার, ফরোওয়ার্ড ও হান্ট করার পাশাপাশি গ্রুপ এসএমএস, ক্লোজড ইউজার গ্রুপ কলিং প্রভৃতি সুবিধা রয়েছে। বিজ্ঞপ্তি।