এমিরেটস এয়ারলাইনস এখন উত্তর ইউরোপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিরেটস এয়ারলাইন্স অস্ট্রিয়া ও জার্মানিতে নতুন ফ্লাইট বা বিমান পরিবহনসেবা চালু করেছে। এ ছাড়া সংস্থাটি সুইজারল্যান্ড ও ডেনমার্কে নতুন রুট চালু করার ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের ফলে উত্তর ইউরোপে এমিরেটসের বিমানবহর শক্তিশালী হলো।আগামী ২৭ মার্চ থেকে ভিয়েনায় এমিরেটসের অতিরিক্ত চারটি ফ্লাইট চলাচল করবে। একটি এয়ারবাস বিমান প্রতি মঙ্গল, বুধ, শুক্র ও রোববার এ ফ্লাইট পরিচালনা করবে। এ ছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে হামবুর্গে প্রতিদিন দুটি বোয়িং ৭৭৭-২০০ বিমানের মাধ্যমে এমিরেটসের দুটি ফ্লাইট পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।