এমিরেটস-গ্রামীণফোনের মধ্যে করপোরেট চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিরেটস এয়ারলাইনস ও গ্রামীণফোনের সঙ্গে একটি করপোরেট চুক্তি হয়েছে।বাংলাদেশে এমিরেটসের বিক্রয় ব্যবস্থাপক ইসমাইল ভূঞা এবং গ্রামীণফোনের হেড অব সার্ভিস অপারেশনস, পিপল এক্সিলেন্স অ্যান্ড রিওয়ার্ডস রুমানা হক এই চুক্তিতে সই করেন।এ সময় গ্রামীণফোনের সার্ভিস অপারেশনস, পিপল এক্সিলেন্স অ্যান্ড রিওয়ার্ডসের বিশেষজ্ঞ মুহম্মদ সাইদউদ্দীন ও সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ কৌশিক এবং এমিরেটসের অর্থ ও প্রশাসন ব্যবস্থাপক রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ বিক্রয় নির্বাহী নাসিমা আক্তার ও বিপণন নির্বাহী তাসমিনা মুজিব উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।