এমিরেটস গ্রুপের অর্ধবার্ষিক মুনাফা ৬০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস গ্রুপ ২০১৩-১৪ অর্থবছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসে ৬০ কোটি মার্কিন ডলারের মুনাফা করেছে।
এর মধ্যে গ্রুপের অন্যতম দুই প্রধান প্রতিষ্ঠান এমিরেটস এয়ারলাইনসের ৪৭ কোটি ৫০ লাখ এবং ডানাটা ট্রাভেল সার্ভিসেসের ১২ কোটি পাঁচ লাখ ডলারের মুনাফা হয়েছে।
এমিরেটস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম বলেন, দ্রুত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাই এমিরেটসের সাফল্যের মূল কারণ।
আলোচ্য সময়ে এমিরেটস এয়ারলাইনস দুই কোটি ১৫ লাখ যাত্রী পরিবহন করছে। গত বছরের একই সময়ের তুলনায় তা ১৫ শতাংশ বেশি। বিজ্ঞপ্তি।