এমিরেটস গ্রুপের প্রায় ৬৩ কোটি ডলারের নিট মুনাফা অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস গ্রুপ উপর্যুপরি ২৪তম বছরেও মুনাফা অর্জন করেছে। সদ্যসমাপ্ত ২০১১-১২ অর্থবছরে এই গ্রুপ ৬২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের নিট মুনাফা অর্জন করেছে।আলোচ্য বছরে এমিরেটসের রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪০ কোটি ডলারে, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৮ শতাংশ বেশি। একই সময়ে এমিরেটস গ্রুপের ক্যাশ ব্যালান্সের পরিমাণ দাঁড়ায় ৪৮০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি। কোম্পানির বার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।গত অর্থবছরে এমিরেটস এয়ারলাইন ২২টি নতুন বিমানের সরবরাহ পেয়েছে, ১১টি নতুন গন্তব্যে চলাচল শুরু করেছে এবং ৩৪টি গন্তব্যে যাত্রী পরিবহনক্ষমতা বাড়িয়েছে। বিজ্ঞপ্তি।