এমিরেটস গ্লোবাল কার্গো এয়ারলাইন নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইনের পণ্য পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্ট্যাট ট্রেড টাইমস কর্তৃক আয়োজিত এয়ারকার্গো আফ্রিকা ২০১৩ অনুষ্ঠানে গ্লোবাল কার্গো এয়ারলাইন অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেছে।আন্তর্জাতিক পরিবহন প্রকাশনী স্ট্যাট মিডিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যাট ট্রেড টাইমস ২০০৬ সাল থেকে এয়ারকার্গো শিল্পের বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করে আসছে।এমিরেটস স্কাইকার্গোর পক্ষে এমিরেটসের ডিভিশনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কার্গো) রাম মেনন আইএটিএর গ্লোবাল কার্গো হেড ডেস ভার্টানেসের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।বিশ্বব্যাপী পাঠকদের মাসব্যাপী অনলাইনে প্রদত্ত মনোনয়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।