এমিরেটস-জেটস্টারের সহযোগিতা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইনস ও জেটস্টার তাদের কোড শেয়ার ও ফ্রিকোয়েন্ট ফ্লায়ার বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে আগামী ২৬ অক্টোবর থেকে জেটস্টারের নতুন পাঁচটি গন্তব্য—সিঙ্গাপুর থেকে পেনাং, ইয়াঙ্গুন ও ইন্দোনেশিয়ার মেদান, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটন এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আয়ার্স রক (উলুরু) এমিরেটসের সঙ্গে কোড শেয়ার চুক্তির আওতায় আসবে। এর ফলে জেটস্টারে ভ্রমণকালে এমিরেটসের যাত্রীরা এমিরেটসের লাগেজ অ্যালাউন্সসহ অন্যান্য সুবিধা পাবেন।