প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন বিশ্বব্যাপী মূল্যছাড় ঘোষণা করেছে। এ জন্য যাত্রীদের ১৮ জানুয়ারির মধ্যে টিকিট সংগ্রহ করতে হবে। আর ভ্রমণ করা যাবে এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের যাত্রীদের জন্য আমেরিকা ভ্রমণে সব ট্যাক্স ও সার্জ চার্জসহ ইকোনমি শ্রেণির সর্বনিম্ন ভাড়া ৯০৫ মার্কিন ডলার ও ইউরোপের ক্ষেত্রে ৭০৫ ডলার। আর বিজনেস শ্রেণিতে ভ্রমণে আমেরিকা ও ইউরোপের জন্য সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে যথাক্রমে ২ হাজার ৮০৫ ও ২ হাজার ৩৫ ডলার। এমিরেটস বর্তমানে ঢাকা থেকে দৈনিক তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি