এমিরেটস যাত্রীদের বিশ্বকাপের টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অন্যতম স্পন্সর এমিরেটস এয়ারলাইন অনলাইন ৎফল ড্র বিজয়ী যাত্রীদের বিশ্বকাপ ম্যাচের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।২০ মার্চের মধ্যে এমিরেটসের ১০০টির অধিক গন্তব্যের যেকোনো একটিতে অনলাইনে টিকিট বুকিং ও ক্রয় করলে ৎফল ড্রর জন্য মনোনীত হবেন। প্রতি কোয়ার্টার ফাইনালের জন্য দুজন, সেমিফাইনাল ও ফাইনালের জন্য একজন করে বিজয়ী নির্বাচিত হবেন। প্রত্যেক বিজয়ী ম্যাচ দেখার জন্য দুটি করে টিকিট পাবেন। রাফেল ড্রর দিনই বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং তা বিজয়ীকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। emirates.com/bd এই ওয়েবসাইটে টিকিট বুকিং ও ক্রয় করা যাবে। বিজ্ঞপ্তি।