এমিরেটস স্কাই কার্গো পুরস্কার পেয়েছে
এমিরেটস এয়ারলাইনসের মালামাল পরিবহন বিভাগ এমিরেটস স্কাই কার্গো পুরস্কার লাভ করেছে। এটি এয়ার কার্গো এক্সিলেন্স অ্যাওয়ার্ডের প্লাটিনাম বিভাগে পুরস্কার পেয়েছে।এয়ার কার্গো ওয়ার্ল্ড প্রতিবছর বিমান পরিবহন খাতে ব্যবসাসফল প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কার দিয়ে থাকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে সমপ্রতি এই পুরস্কার প্রদান করা হয়। এ বছর বিশ্বের ১৪টি বিমান পরিবহন প্রতিষ্ঠান ও বিমানবন্দর পুরস্কারটি পায়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমিরেটস এয়ারলাইনসের ডিভিশনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কার্গো) রাম মেননসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এমিরেটস স্কাই কার্গো বর্তমানে বিশ্বব্যাপী ৭২টি দেশের ১২২টি গন্তব্যে পণ্য পরিবহনসেবা প্রদান করছে। এর মধ্যে ১১টি শুধু পণ্য পরিবহনসেবার অন্তর্ভুক্ত। এমিরেটস এয়ারলাইনসের বহরে বর্তমানে সাতটি কার্গো বিমানসহ মোট ১৭০টি বিমান রয়েছে। বিজ্ঞপ্তি।