এমিরেটস স্কাইকার্গোর এয়ারকার্গো নিউজের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস স্কাইকার্গো এয়ারকার্গো নিউজ ম্যাগাজিন কর্তৃক কার্গো এয়ারলাইন অব দ্য ইয়ার ২০১২ নির্বাচিত হয়েছে। বিশ্বব্যাপী ফ্রেইট ফরোওয়ার্ডারদের ওপর পরিচালিত এক মতামত জরিপের ভিত্তিতে এমিরেটস স্কাইকার্গো এ পুরস্কারের জন্য মনোনীত হয়।এ ছাড়া সংস্থাটি টানা ২৪ বারের মতো মধ্যপ্রাচ্যের সেরা কার্গো এয়ারলাইন ও আফ্রিকায় এ বছরের জন্য সেরা কার্গো এয়ারলাইনের সম্মান অর্জন করেছে। লন্ডনের একটি হোটেলে গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। এমিরেটস স্কাইকার্গো বর্তমানে বিশ্বব্যাপী ছয়টি মহাদেশে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ১২০টির বেশি গন্তব্যে মালামাল পরিবহন সেবা দিচ্ছে। এর বহরে বর্তমানে আটটি স্বতন্ত্র কার্গো পরিবহন বিমান রয়েছে। আরও নয়টি বোয়িং ৭৭৭এফ কেনার আদেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।