এমিরেটস স্কাইকার্গোর নতুন গন্তব্য ওয়াশিংটন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিরেটসের মালামাল পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গোর নতুন গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ডুলেস বিমানবন্দর। এই গন্তব্যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস স্কাইকার্গো।এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও এমিরেটসের নেটওয়ার্কভুক্ত মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ, আফ্রিকা, দূরপ্রাচ্য ও অস্ট্রেলিয়ার বাণিজ্য আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।এটি হবে যুক্তরাষ্ট্রে এমিরেটস স্কাইকার্গোর সপ্তম গন্তব্য এবং চলতি বছরে চালু করা তৃতীয় গন্তব্য।২০০৪ সালে প্রথম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমিরেটস ফ্লাইট পরিচালনা শুরু করে। বিজ্ঞপ্তি।