এমিরেটসের অবকাশ প্যাকেজে দুবাই ভিসা ফ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইনের অবকাশ ব্যবস্থাপনা শাখা এমিরেটস হলিডেজ বিশ্বের বিভিন্ন পর্যটন গন্তব্যে আট দিন ও সাত রাতের অবকাশ প্যাকেজ ঘোষণা করেছে। এতে দুবাই ভ্রমণের জন্য ফ্রি ভিসা দেওয়া হচ্ছে। এ ছাড়া দুবাইয়ের চার তারকাবিশিষ্ট রোজ রায়হান বাই রোটিনা হোটেলে ন্যূনতম তিন রাত এবং বিশ্বের বিভিন্ন নির্বাচিত ১৩টি শহরে মনোনীত হোটেলগুলোর যেকোনো একটিতে দুজনের চার রাত থাকার সুবিধা রয়েছে। সর্বনিম্ন প্যাকেজ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৭৭০ ডলার।প্যাকেজে প্রাতরাশ, প্রাইভেটকারে বা স্পিডবোটে এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, রুম ট্যাক্স ও সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। তবে এয়ারপোর্ট ট্যাক্স, দুবাই ছাড়া অন্যান্য গন্তব্যের ভিসাখরচ এতে অন্তর্ভুক্ত নয়।বিশ্বের যে ১৩টি শহরে প্যাকেজ অফার করা হচ্ছে সেগুলো হলো: ইস্তাম্বুল, প্রাগ, মিউনিখ, ফ্রাংকফুর্ট, লন্ডন, হামবুর্গ, রোম, আমস্টারডাম, জুরিখ, প্যারিস, মরিশাস, সিশেলস ও মালদ্বীপ।বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার সতীশ শেঠি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘সম্মানিত বাংলাদেশি যাত্রীদের জন্য এমন একটি আকর্ষণীয় প্যাকেজ দিতে পেরে আমরা আনন্দিত। প্রাণচঞ্চল দুবাই নগরে অন্তর্ভুক্ত করে অন্যান্য মহাদেশের শহরে অবকাশ প্যাকেজ শুধু এমিরেটসের পক্ষেই এ ধরনের সুযোগ দেওয়া সম্ভব।’ বিজ্ঞপ্তি।