এমিরেটসের নতুন গন্তব্য ওয়াশিংটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইনস। এটি হবে যুক্তরাষ্ট্রে এমিরেটসের সপ্তম গন্তব্য।নতুন দুবাই-ওয়াশিংটন-দুবাই পথে এমিরেটস বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমান পরিচালনা করবে। বিমানটির প্রথম শ্রেণীতে আটটি প্রাইভেট স্যুইট, বিজনেস শ্রেণীতে বিছানায় রূপান্তরযোগ্য ৪২টি আসন ও ইকোনমি শ্রেণীতে ৩০৪টি আসন রয়েছে।যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ২০১১ সালে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় এক হাজার ৮৩৪ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জেট ব্লু, আমেরিকান এয়ারলাইনস, ভার্জিন আমেরিকা ও আলাস্কা এয়ারলাইনসের সঙ্গে এমিরেটসের অংশীদারিত্ব চুক্তির ফলে এসব এয়ারলাইনসের যাত্রীরা এমিরেটসের সঙ্গে সংযোগ ফ্লাইট নিলে ওয়ান-স্টপ চেক ইন, থ্রু ব্যাগেজসহ অন্যান্য সুবিধা পাবেন।এমিরেটস বর্তমানে বিশ্বব্যাপী ১২২টি গন্তব্যে চলাচল করছে। এই সংস্থার বহরে রয়েছে ১৭০টি আধুনিক বিমান। বিজ্ঞপ্তি।