এমিরেটসের নতুন গন্তব্য ডেনমার্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিরেটস এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান দুবাই থেকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পথে সম্প্রতি উড়তে শুরু করেছে। স্ক্যান্ডিনেভিয়ায় এটি হচ্ছে এমিরেটসের প্রথম যাত্রীবাহী ফ্লাইট।কোপেনহেগেন হচ্ছে এমিরেটসের ১১৪তম গন্তব্য। এই পথে এয়ারবাস এ৩৩০-২০০ চালাবে এমিরেটস। এই পথে প্রতিদিন সকাল সাড়ে আটটায় দুবাই ছেড়ে বেলা একটা ১০ মিনিটে কোপেনহেগেনে এবং বেলা পৌনে তিনটায় কোপেনহেগেন থেকে যাত্রা করে রাত সোয়া ১১টায় দুবাইয়ে অবতরণ করবে। বিজ্ঞপ্তি।