এমিরেটসের নতুন গন্তব্য তাইপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিরেটস এয়ারলাইনস আগামী বছরের ১০ ফেব্রুয়ারি থেকে তাইওয়ানের রাজধানী তাইপের উদ্দেশে নিয়মিত ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে।
তাইপে হবে দূরপ্রাচ্যে এমিরেটসের ১৬তম গন্তব্য। প্রাথমিকভাবে দুবাই থেকে তাইপের তাওইউয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে ছয়টি বিরতিহীন ফ্লাইট চলাচল করবে।
এই পথে এমিরেটস বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের মাধ্যমে উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে। উড়োজাহাজটিতে প্রথম শ্রেণীতে আটটি ব্যক্তিগত স্যুইট এবং বিজনেস ও ইকোনমি শ্রেণীতে যথাক্রমে ৪২টি ও ৩০৪টি যাত্রী আসন রয়েছে।
এমিরেটস বিশ্বের ৭৬টি দেশের ১৩৪টি গন্তব্যে বিমান পরিবহনসেবা দিচ্ছে। এর মধ্যে ঢাকায় বিমান সংস্থাটি দৈনিক তিনটি উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।