এমিরেটসের নতুন গন্তব্য বামাকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস আগামী ২৫ অক্টোবর দুবাই থেকে আফ্রিকার মালির রাজধানী ও বৃহত্তম শহর বামাকোতে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম শুরু করবে। এটি আফ্রিকায় এমিরেটসের ২৮তম গন্তব্য। এ পথে এমিরেটস ১২টি প্রথম শ্রেণি, ৪২টি বিজনেস শ্রেণি ও ২১৩টি ইকোনমি শ্রেণির আসনবিশিষ্ট এয়ারবাস উড্ডয়ন পরিচালনা করবে। দুবাই-বামাকো প্রতি মঙ্গল, বুধ, শুক্র ও শনিবার আসা-যাওয়া করবে এমিরেটসের উড়োজাহাজ।
বিজ্ঞপ্তি