এমিরেটসের নতুন গন্তব্য মুলতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইন আগামী ১ আগস্ট থেকে পাকিস্তানের মুলতানে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম শুরু করবে। এটি হবে দেশটিতে এমিরেটসের ষষ্ঠ গন্তব্য। প্রাথমিকভাবে দুবাই-মুলতান পথে বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ দিয়ে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস। উড়োজাহাজটির বিজনেস শ্রেণিতে ৫৪টি ও ইকোনমি শ্রেণিতে ৩১০টি যাত্রী আসন রয়েছে। ১ জুলাই থেকে পাকিস্তানের করাচি শহরেও এমিরেটস্ ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে।
বিজ্ঞপ্তি