এমিরেটসের নতুন গন্তব্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ার লাইন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ফ্লাইট চালু করেছে। সেন্ট পিটার্সবার্গ হচ্ছে এমিরেটসের ১১৫তম গন্তব্য।গত বুধবার এমিরেটসের একটি সুপরিসর এয়ারবাস এ ৩৪০-৩০০ বিমান সেন্ট পিটার্সবার্গের পুলকোভা বিমানবন্দরে অবতরণের মাধ্যমে শহরটিতে এমিরেটসের ফ্লাইট পরিচালনার সূচনা হয়েছে। ঐতিহ্যগত রুশ রীতিতে উদ্বোধনী ফ্লাইটকে স্বাগত জানানো হয়।এমিরেটস সেন্ট পিটার্সবার্গে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে। ইকে ১৩৭ প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে দুবাই ত্যাগ করে স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটায় সেন্ট পিটার্সবার্গ পৌঁছায়। ফিরতি ফ্লাইট ইকে ১৩৮ সন্ধ্যা পৌনে সাতটায় সেন্ট পিটার্সবার্গ ছেড়ে স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে দুবাই অবতরণ করে। বিজ্ঞপ্তি।