এমিরেটসের নতুন সদস্যপদ চালু
এমিরেটস এয়ারলাইন প্লাটিনাম মেম্বারশিপ বা সদস্যপদ প্রবর্তন করেছে। এটি হচ্ছে এমিরেটসের সর্বোচ্চ সদস্যপদ। বর্তমানে ব্লু, সিলভার ও গোল্ড ক্যাটাগরিতে সদস্যপদ প্রচলিত রয়েছে।এমিরেটসের বিমানে দেড় লাখ মাইলের বেশি ভ্রমণকারী যাত্রীরা এ সদস্যপদ পাবেন। তাঁরা প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বরাদ্দকৃত বিশেষ সুবিধা পাবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে—প্রথম শ্রেণীর কাউন্টারে চেক-ইন, ব্যাগেজ ডেলিভারি ও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অতিথিসহ প্রথম শ্রেণীর লাউঞ্জে প্রবেশাধিকার।প্লাটিনাম সদস্যরা বিশ্বের যেকোনো এমিরেটস লাউঞ্জে অতিথিসহ প্রবেশ করতে পারবেন, ভ্রমণ শ্রেণী-নির্বিশেষে অতিরিক্ত ২০ কেজি পণ্য বহনের সুবিধা পাবেন।গোল্ড ক্যাটাগরির যেসব সদস্য ইতিমধ্যে প্লাটিনাম সদস্যপদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা আগামী ১ এপ্রিল থেকে স্বয়ংক্রিয়ভাবে তা পাবেন। প্লাটিনাম সদস্যপদ পেতে হলে যাত্রীদের ১২-১৩ মাসের মধ্যে দেড় লাখ মাইল এবং গোল্ড ক্যাটাগরির সদস্যদের জন্য ৫০ হাজার মাইল অর্জন করতে হবে। বিজ্ঞপ্তি।