এমিরেটসের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এমিরেটস এয়ারলাইন প্রথম ও বিজনেস শ্রেণিতে চলতি বছরে সেরা ইনফ্লাইট ডাইনিংয়ের জন্য টানা দ্বিতীয়বারের মতো স্যাভার ম্যাগাজিনের সেরা কুলিনারি পুরস্কার পেয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক কুলিনারি ট্রাভেল বা খাবারদাবার ও ভ্রমণবিষয়ক ম্যাগাজিন স্যাভার নিয়মিত ভ্রমণকারী বিশেষজ্ঞ প্যানেল ও পাঠকদের মতামতের ভিত্তিতে বিশ্বের সেরা শহর, মার্কেট, রেস্টুরেন্ট, বার, হোটেল, এয়ারলাইন প্রভৃতি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করে। বিচারক প্যানেলের মতে, রয়্যাল ডালটন ফাইন বোন চায়না পাত্রে পরিবেশিত সাত কোর্সের মেন্যু ও ভিনটেজ ওয়াইনের বিভিন্ন ভ্যারাইটি এমিরেটস এয়ারলাইনকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। এমিরেটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিটি ভ্রমণকালে বিভিন্ন গন্তব্য ও অঞ্চলভিত্তিক স্বতন্ত্র মেন্যু বা খাবার পরিবেশন করে থাকে। স্যাভার ম্যাগাজিনের বিচারক প্যানেল ও পাঠকদের বিবেচনায় এমিরেটসের এ৩৮০ উড়োজাহাজের অনবোর্ড লাউঞ্জ সেবাও স্বীকৃতি পেয়েছে।