এমিরেটসের বহরে পাঁচটি নতুন বিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ডিসেম্বর মাসে এমিরেটসের বহরে আরও তিনটি উড়োজাহাজ যুক্ত হচ্ছে। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে এই বিমান সংস্থার বহরে যোগ হওয়া নতুন বিমানের সংখ্যা পাঁচটিতে উন্নীত হবে। এর মধ্যে তিনটি এয়ারবাস এ৩৮০ ও দুটি বোয়িং ৭৭৭।এ মাসের প্রথম সপ্তাহে একটি এ৩৮০ ও একটি বোয়িং ৭৭৭ যোগ হয়েছে এমিরেটসের বহরে।নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে সব মিলিয়ে এমিরেটসের বহরে বোয়িং ৭৭৭-এর সংখ্যা দাঁড়াবে ১১৯ ও এ৩৮০ উন্নীত হবে ৩০টিতে।২০১৩ সালের প্রথম তিন মাসের মধ্যেই পোল্যান্ডের ওয়ারশ ও আলজেরিয়ার আলজিয়ার্সে বিমান পরিবহন সেবা চালু করবে এমিরেটস। চলতি মাসে অবশ্য ফ্রান্সের লিওনে ও থাইল্যান্ডের ফুকেটে উড়তে শুরু করেছে এই সংস্থার বিমান।এ ছাড়া এমিরেটস ছয় হাজার ২০০ কোটি মার্কিন ডলারের বেশি দামে আরও ২০৯টি নতুন উড়োজাহাজ ক্রয়ের আদেশ দিয়েছে। বিজ্ঞপ্তি।