প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনের ৫৩টি এ৩৮০ ও ২৮টি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে এখন যাত্রীদের সম্পূর্ণ বিনা মূল্যে ওয়্যারলেস ইন্টারনেট ওয়াই-ফাই সুবিধা দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে যাত্রীরা প্রথম ১০ মেগাবাইট (এমবি) বিনা মূল্যে পেয়ে থাকেন। পরবর্তী ৬০০ এমবির জন্য এক ডলার দিতে হয়। তাঁরা সবচেয়ে বেশি ব্রাউস করেন গুগল, ফেসবুক, স্কাইপে, হোয়াটসঅ্যাপ, বিবিএম প্রভৃতি ওয়েবসাইট। এ ছাড়া যাত্রীরা আসনের সঙ্গে সংযুক্ত এসএমএস, ই-মেইল ও মোবাইল ফোনসেবা পাচ্ছেন। এ জন্য বিমান সংস্থাটির প্রতিবছর দুই কোটি মার্কিন ডলারের অধিক ব্যয় হচ্ছে। অন্য উড়োজাহাজগুলোতেও এ সুবিধা দিতে বর্তমানে কাজ চলছে। ভবিষ্যতে ওয়াই-ফাই সেবাটি সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করা সম্ভব হবে বলে জানান এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক। বিজ্ঞপ্তি