এমিরেটসের যাত্রীদের জন্য মঁব্লাঁ ঘড়ির নিলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিরেটস এয়ারলাইন তাদের যাত্রীদের জন্য মঁব্লাঁ ঘড়ি নিলামের আয়োজন করেছে। এতে ১৮ ক্যারেট লোহিত স্বর্ণ দিয়ে ডিজাইন করা দুই টোনের ডায়ালসমৃদ্ধ ঘড়িটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার মার্কিন ডলার।এমিরেটসের বিমানে ভ্রমণকারী যাত্রীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত একটি ফরম পূরণ করে নিলামে অংশ নিতে পারবেন। নিলাম বিজয়ীর হাতে দুবাইয়ে এই ঘড়ি তুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তি।