এমিরেটসের সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইনসে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম-এমিরেটস স্কাইওয়ার্ডসের নতুন অংশীদার হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এমিরেটস স্কাইওয়ার্ডসের যেকোনো শ্রেণির সদস্য তাঁদের অর্জিত ২০ হাজার মাইল (পয়েন্ট) ব্যবহার করে ওয়াল স্ট্রিট জার্নাল-এর বার্ষিক ডিজিটাল সাবস্ক্রাইবার বা গ্রাহক হতে পারবেন। তবে প্লাটিনাম শ্রেণির সদস্যরা সৌজন্যমূলকভাবে এই সদস্যপদ লাভ করবেন।
এমিরেটস স্কাইওয়ার্ডসের বর্তমান সদস্যসংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি; যাঁরা এমিরেটসের বিভিন্ন সহযোগী বিমান সংস্থা, হোটেল, খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগে বিশেষ সুবিধা পেয়ে থাকেন। বিজ্ঞপ্তি।