এমিরেটসের ৯২.৫ কোটি ডলারের অর্ধবার্ষিক মুনাফা অর্জনের রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্ধবছরে ৯২ দশমিক ৫ কোটি মার্কিন ডলারের নিট মুনাফা অর্জনের রেকর্ড করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৫১ দশমিক ২ শতাংশ বেশি।এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে সংস্থার অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনটি পেশ করেন। এ সময় তিনি বলেন, ‘ক্রমবর্ধমান গ্রাহক চাহিদার প্রেক্ষাপটে এটি এমিরেটসের সাফল্যের পরিচয় বহন করে। এর মূলে রয়েছে নতুন উড়োজাহাজ, পণ্য প্রবর্তন ও যাত্রীসেবায় আমাদের অব্যাহত বিনিয়োগ। অর্জিত মুনাফা আমরা ব্যবসায় সম্প্রসারণে বিনিয়োগ করে চলেছি।’ একই সময় এমিরেটসের কার্গো পরিবহন শাখা এমিরেটপস স্কাইকার্গোর রাজস্ব আয় ৪৮ শতাংশ বেড়েছে। বিজ্ঞপ্তি।