এমিরেটস্ নববর্ষ উপলক্ষে বিশ্বব্যাপী মূল্য ছাড় দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস্ এয়ারলাইন প্রথমবারের মতো বিমান ভাড়ার ওপর বিশ্বব্যাপী ২৫% পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করেছে।এই সুবিধা পেতে যাত্রীদের ২০১২ সালের ৯ জানুয়ারির মধ্যে এমিরেটস্ নেটওয়ার্কভুক্ত ১০০টিরও বেশি গন্তব্যের যেকোনোটির টিকিট বুক করে ২১ থেকে ৩০ জানুয়ারির মধ্যে ভ্রমণ শুরু করতে হবে।এমিরেটসের এ অফারে ইকোনমি শ্রেণীতে ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য সব ট্যাক্সসহ সর্বনিম্ন রিটার্ন ভাড়া হবে এক হাজার ৬৫ মার্কিন ডলার। উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে তা হবে যথাক্রমে এক হাজার ৩৫০ ও ৬১০ মার্কিন ডলার।www.emirates.com-এ ওয়েবসাইটে বা ট্রাভেল এজেন্টদের কাছে নববর্ষ অফার-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।এমিরেটসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট থিয়েরি এন্টিনরি বলেন, ‘এই প্রথমবারের মতো আমরা সাশ্রয়ী বিমান ভাড়া অফারের মাধ্যমে নববর্ষকে বরণ করছি।’