প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ার এশিয়া বেরহাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আইিরন ওমর দুই দিনের এক সফরে ঢাকা এসেছেন। বিমান সংস্থাটির ঢাকা ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তিনি। রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিস লিমিটেড (তাস)। অনুষ্ঠানে অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন ওথম্যান। আইরিন ওমর এয়ার এশিয়ার সিইও হিসেবে যোগ দেন ২০১২ সালে। তিনি এ সংস্থার একজন নির্বাহী পরিচালকও। এয়ার এশিয়া বিশ্বজুড়ে ৬২টি গন্তব্যে দৈনিক ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি