এয়ারটেল চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে থ্রিজি চালু করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে থ্রিজিসেবা চালু করেছে এয়ারটেল । বন্দরনগর আগ্রাবাদে এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টারে সিটি মেয়র মন্জুরুল আলম একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে ভিডিও আলাপের মাধ্যমে গত বুধবার এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, দৈনিক আজাদীর সম্পাদক আবদুল মালেক এবং এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট।

 নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিইপিজেড, পতেঙ্গা বিচ, বিমানবন্দর, নিউমার্কেট ও রেলওয়ে স্টেশন এলাকায় ঈদের আগে পরীক্ষামূলকভাবে থ্রিজিসেবা চালু করবে এয়ারটেল।