এয়ারটেল পেল অ্যাডাম স্মিথ পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতী এয়ারটেল লিমিটেড (এয়ারটেল) কোষাগার ব্যবস্থাপনার জন্য ‘অ্যাডাম স্মিথ এশিয়া অ্যাওয়ার্ড ২০১৫’ শীর্ষক পুরস্কার পেয়েছে। এয়ারটেলের কোষাগার বিভাগ সম্পর্ক ব্যবস্থাপনা, ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান, ঋণ ও ইকুইটি বিনিয়োগকারী এবং বিশ্লেষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য এশিয়ার শীর্ষ ট্রেজারি বা কোষাগার টিম হিসেবে এই পুরস্কার পায়। এ প্রসঙ্গে ভারতী এয়ারটেলের গ্রুপ ট্রেজারার হরজিৎ কোহলী বলেন, ‘পুরস্কারটি পেয়ে আমরা খুবই আনন্দিত। এই স্বীকৃতির মাধ্যমে আমাদের অর্জনকে ফিরে দেখার সুযোগ হয়েছে।’ এর আগে ২০১৪ সালেও ভারতী এয়ারটেলের কোষাগার বিভাগ অ্যাডাম স্মিথ এশিয়া অ্যাওয়ার্ডের পাশাপাশি ইউরো ফাইন্যান্স ট্রেজারি অ্যাওয়ার্ডেও ভূষিত হয়। বর্তমানে এশিয়া ও আফ্রিকার ২০টি দেশে ভারতী এয়ারটেলের কার্যক্রম রয়েছে। বিজ্ঞপ্তি