এয়ারটেলে ওয়াসার বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি এয়ারটেলের গ্রাহকেরা তাঁদের মোবাইল ফোনের মাধ্যমে ঢাকা ওয়াসার বিল পরিশোধ করতে পারবেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ফার্স্ট পে শিওর ক্যাশের’ মাধ্যমে এ সেবা নিতে পারবেন গ্রাহকেরা। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এই সেবার ঘোষণা দেওয়া হয়।

এয়ারটেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারটেল বাংলাদেশের গ্রাহকেরা তাঁদের ঢাকা ওয়াসার বিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফার্স্ট পে শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে পরিশোধ করা যাবে। এ ক্ষেত্রে এয়ারটেল এম-কমার্স ইউএসএসডি শর্ট কোড *৪০০# ব্যবহার করতে হবে। এই সেবাটি সারা দেশে ফার্স্ট পে শিওর ক্যাশ এজেন্ট আউটলেট থেকে পাওয়া যাবে।