এয়ারটেলের থ্রিজি সেবা এখন সিলেটে
মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান এয়ারটেল সিলেটে পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা চালু করেছে। নগরের নাইওরপুল এলাকার প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়ে গত মঙ্গলবার এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহমঞ্চদ জাফর ইকবাল ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। এয়ারটেলের প্রধান পরিচালন কর্মকর্তা রাজনিশ কাউলও বক্তব্য দেন।
এয়ারটেল জানায়, সিলেটের এয়ারটেল গ্রাহকেরা আগামী নভেম্বরের মধ্যে বাণিজ্যিকভাবে এয়ারটেলের থ্রিজি সেবা পাবেন। আগামী বছরের জানুয়ারির মধ্যে সাতটি বিভাগীয় শহরে এয়ারটেলের থ্রিজি সেবা পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠান শেষে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট থেকে ঢাকায় অবস্থানরত এয়ারটেল বাংলাদেশের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিটের সঙ্গে ভিডিও কথোপকথন করে সিলেটে থ্রিজি সেবার উদ্বোধন করেন।