এয়ারটেলের থ্রিজি সেবা নোয়াখালীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারটেল বাংলাদেশ লিমিটেড গতকাল বুধবার নোয়াখালীতে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা চালু করেছে। জেলা শহর মাইজদীর পৌরবাজারে এয়ারটেল সেবাকেন্দ্রে নোয়াখালীর পরিবেশক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুসফিকুর রহমান তানভির এই সেবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এয়ারটেলের নোয়াখালীর আঞ্চলিক প্রযুক্তিপ্রধান অনুপম কুমার দে, আঞ্চলিক গ্রাহক ব্যবস্থাপক এ এইচ এম গোলাম কিবরিয়া, বিক্রয় ব্যবস্থাপক হাসিব এহসান, সেবা ব্যবস্থাপক মারুফ হোসেন, টেরিটরি ব্যবস্থাপক আজিজ মিয়া প্রমুখ। নোয়াখালী অফিস