এয়ারটেলের 'ওয়ান টাকা স্টোর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ওয়ান টাকা স্টোর নামের একটি অনলাইন সেবা চালু করেছে। এর মাধ্যমে এয়ারটেলের গ্রাহকেরা শুধু এক টাকা খরচ করে গান, ভিডিও, ওয়ালপেপার, গেমস ও রিংটোন ডাউনলোড করতে পারবেন।

এয়ারটেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ান টাকা স্টোর জনগণকে ইন্টারনেট ব্যবহারের প্রতি আগ্রহী করবে এবং অনেকের জন্য এটি অনেক সাশ্রয়ী হবে বলে মনে করে এয়ারটেল। গ্রাহকেরা এক টাকা ও ভ্যাট দিয়ে যত খুশি ততবার ডাউনলোড করতে পারবেন। এয়ারটেলের গ্রাহকেরা *১২১*১০০০# ডায়াল করে অথবা থ্রিজি লিখে ২১২৫২ নম্বরে এসএমএস পাঠিয়ে ওয়ান টাকা স্টোরের একটি লিংক পাবেন। এসএমএসের জন্য অতিরিক্ত চার্জ লাগবে না। গ্রাহকেরা http://tk1store.airtellive.mobi/  লিংকের মাধ্যমে সরাসরি ওয়ান টাকা স্টোরে গিয়ে কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন ।

এ ছাড়া স্টোরটিতে এয়ারটেলের গ্রাহকদের জন্য অনেক ধরনের সুবিধা থাকবে বলে জানিয়েছে এয়ারটেল।