প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এরফান গ্রুপের বার্ষিক ডিলার সম্মেলন। এরফান গ্রুপের চেয়ারম্যান মো. এরফান আলী, উপব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান, অর্থ উপদেষ্টা মনির উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন-রিটেইল) এনায়েত হোসেন খান, ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন-হোলসেল) জিয়াউর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, প্রায় ১ হাজার ২০০ হোলসেলার এবং ২৫০ জন ডিলার সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিক্রয়ের ভিত্তিতে ৮টি ক্যাটাগরিতে ৭৮ জনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে সংগীতশিল্পী খুরশীদ আলম ও আঁখি আলমগীর মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি