এরিন মোটরস এক বছরে দেড় হাজার গাড়ি বিক্রি করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়তাকিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এরিন মোটরস গত এক বছরে দেড় হাজার গাড়ি বিক্রি করেছে।এ উপলক্ষে প্রতিষ্ঠানের চট্টগ্রামের মিরসরাইয়ের কার্যালয়ে গত শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ইউছুফ, অর্থ পরিচালক লুৎফন নাহার, বিক্রয় ও বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক সুলতান আহাম্মদ, সহকারী প্রশাসন মহাব্যবস্থাপক মোশারফ হোসেন চৌধুরী, সাংবাদিক বিপুল দাশসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মনিরুল ইসলাম জানান, এরিন মোটরস চলতি বছর আরও বেশি গাড়ি বাজারে বিক্রি হবে বলে তাঁরা আশা করেন।