প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ কোম্পানি এরিস্টোফার্মার ৩০ বছর পূর্তি এবং বার্ষিক বিক্রয় সম্মেলন সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান কোম্পানিকে এই অবস্থানে নিয়ে আসার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। অন্য পরিচালক ও সিনিয়র কর্মকর্তারা কোম্পানির ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করেন। প্রায় আড়াই হাজার বিপণন প্রতিনিধি এতে অংশ নেন। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে সফল কর্মীদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি