এরিস্টোফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি এরিস্টোফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১১ অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে জানানো হয়, ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ২৫ বছর ধরে এরিস্টোফার্মা জীবনরক্ষাকারী ওষুধ প্রস্তুত করে আসছে। এ প্রতিষ্ঠান বর্তমানে পাঁচটি মহাদেশের ১৪টি দেশে ওষুধ রপ্তানি করেছে। সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ এ হাসান, পরিচালক ও জ্যেষ্ঠ ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোম্পানির প্রায় দেড় হাজার বিপণন প্রতিনিধি যোগ দেন। বার্ষিক বিক্রয় সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে এরিস্টোফার্মা লিমিটেডের সফল ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।