এলআইসির কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লাইফ ইনস্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশের (এলআইসি) কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি রাজধানীর র্যা ডিসন ব্লু হোটেলে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যৌথ উদ্যোগে এলআইসির কার্যক্রম শুরু হয়। কোম্পানির অংশীদার হিসেবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে এলআইসির কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিউনিক) চেয়ারম্যান এম শেফাক আহমেদ। বিজ্ঞপ্তি।