প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিআরটি ও এলইডি টেলিভিশনে তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন। আজ ১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এ সুবিধা। পাশাপাশি এলইডি টিভির প্যানেল, আনুষঙ্গিক যন্ত্রাংশ ও বিক্রয়োত্তর সেবা দুই বছরের এবং সিআরটি টিভির পিকচার টিউবে চার বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। ওয়ালটনের মার্কেটিং বিভাগের সহকারী পরিচালক মো. আবদুল বারী এ কথা জানান। বিজ্ঞপ্তি।