প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলেকট্রনিকস ব্র্যান্ড এলজি বাংলাদেশ ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশের যৌথ অংশীদারত্বে গুড নেইবারস বাংলাদেশ সখিপুর প্রকল্প এলাকার সুবিধাভোগী শিশু ও এলাকার বাসিন্দাদের হাত ধোয়ার জন্য সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে এলজি বাংলাদেশের অর্থায়নে হাত ধোয়ার বেসিন নির্মিত হয়েছে। উদ্যোগটি এলাকার সুবিধাভোগী শিশুদের খাওয়ার আগে ও পরে, পায়খানা ও খেলাধুলা থেকে আসার পর হাত ধোয়ায় অভ্যস্ত করার জন্য নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কিম গুই ছন এডওয়ার্ড, জিএনবি কান্ট্রি ডিরেক্টর জং সক কিম, ব্যবস্থাপনা পরিচালক ইয়ান কিম, অপারেশনাল ডিরেক্টর মাঈনউদ্দিন মইনুল প্রমুখ। বিজ্ঞপ্তি।