এলজির নতুন মোবাইল হ্যান্ডসেট কাল থেকে বাজারে পাওয়া যাবে
দেশের বাজারে এলজির নতুন মোবাইল হ্যান্ডসেট বিক্রি শুরু হবে কাল শুক্রবার। সাড়ে ছয় হাজার টাকা থেকে ৪১ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এসব স্ক্রিন টাচ হ্যান্ডসেট। ঢাকার একটি হোটেলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চাংকেউন সং, এলজি ইলেকট্রনিকস সিঙ্গাপুরের হিসাব ব্যবস্থাপক এরিক লিউ, ইলেকট্রা মোবাইলের মহাব্যবস্থাপক আবু সুফিয়ান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো সেটগুলো নিয়ে আসা হয়েছে। এর মধ্যে এলজি অপটিমাস ২এক্স (পি৯৯০) সেটটি হচ্ছে ডুয়েল কোর সিপিইউ নিভিডা টেগরাসম্পন্ন। এলজি অপটিমাস ব্ল্যাক (পি৯৭০) হলো আরেকটি ৯ দশমিক ৭ মিলিমিটারের স্লিম ফোনসেট। এ ছাড়া এলজি রোজমেরি (এস ৩৬৫), এলজি ডিনামাইট (জিএক্স ২০০) ও এলজি চেরি (টি৫০০) হ্যান্ডসেটগুলো আছে। এলজির সব অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও গ্রামীণফোন সেন্টারে সেটগুলো পাওয়া যাবে। ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বরের মধ্যে যাঁরা এলজির নতুন হ্যান্ডসেট কিনবেন তাঁদের ওয়াইম্যাক্স অপারেটর কিউবির ইন্টারনেট মডেম বিনা মূল্যে দেওয়া হবে।