এলজির নববর্ষে বাড়তি ফুর্তি অফার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্হস্থ্য ইলেকট্রনিক পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এলজি-বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড বাংলা নববর্ষ উপলক্ষে ‘বাড়তি ফুর্তি ১০০% ফ্রি অফার’ শীর্ষক একটি ক্যাম্পেইন বা বিক্রয় কার্যক্রম শুরু করেছে, যা আগামী ৩১ মে পর্যন্ত চালু থাকবে।এই অফারের আওতায় দেশব্যাপী এলজি-বাটারফ্লাইয়ের যেকোনো শোরুম কিংবা অনুমোদিত ডিলার থেকে ন্যূনতম ১০ হাজার টাকা মূল্যের এলজি-বাটারফ্লাই ব্র্যান্ডের পণ্য কিনলে এর সঙ্গে ক্রেতাকে একটি সিল করা ডিসকাউন্ট বা মূল্যছাড়ের খাম দেওয়া হবে, যা খুললে ১০০ শতাংশ, ৭৫, ৫০ ও ২৫ শতাংশ ফ্রি কিংবা বিভিন্ন অঙ্কের নিশ্চিত ডিসকাউন্ট বা মূল্যছাড় পেতে পারেন। বিজ্ঞপ্তি।