এলজির লাকি কুপন ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলজির ‘ঈদ ডাবল আনন্দ অফার’ শীর্ষক বিক্রয় কার্যক্রমের লাকি কুপন ড্র হয়েছে।এতে খুলনার দৌলতপুরের বেগম মুন্নুজান ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, পাবনার গোপালপুরের আবু সায়ীদ ঢাকা-কলম্বো-ঢাকা এবং কিশোরগঞ্জের মতলবপুরের নজরুল ইসলাম ঢাকা-কাঠমান্ডু-ঢাকা পথের দুটি করে বিমান টিকিট লাভ করেন।বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের ঢাকার মতিঝিলের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিজয়ী কূপনগুলো উত্তোলন করেন।অনুষ্ঠানে বাটারফ্লাই মার্কেটিংয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান, বিক্রয় ও বিপণন পরিচালক মুস্তাফিজুর রহমান সাজিদ, পরিচালক মাহবুবুর রহমান সজীবসহ অন্যান্য কর্মকর্তা, বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার, প্রথম আলোর বিপণন মহাব্যবস্থাপক রশিদুর রহমান সবুর ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এই বিক্রয় কার্যক্রমের আওতায় তিনটি রুট বা পথে ছয়টি বিমান টিকিট ছাড়াও ক্রেতাদের জন্য শতভাগ বিনা মূল্যে এলজি পণ্য ও নগদ মূল্যছাড়ের সুবিধা লাভের সুযোগ ছিল। বিজ্ঞপ্তি।