এলটিইউ মূসক শাখার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২০১০-১১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) মূল্য সংযোজন কর শাখা। গত অর্থবছরে এলটিইউ মূসক শাখা ১৬ হাজার ৯৫৩ কোটি ৫৭ লাখ টাকা আদায় করেছে। এর সংশোধিত বার্ষিক লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৭৩৫ কোটি টাকা আর মূল লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৯৩৫ কোটি টাকা। ২০০৯-১০ এলটিইউ মূসক শাখা আদায় করেছিল ১৩ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা, আর সে বছর লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৮৬৩ কোটি টাকা। এলটিইউ মূসক শাখায় বর্তমানে ২৮১টি প্রতিষ্ঠান নিবন্ধিত রয়েছে।